ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মো. নাসিম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নাসিম উপজেলার শৈলধুঘুরী গ্রামের লিটন মিয়ার ছেলে।

রোববার রাতে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, গতরাতে মাঝিড়া থেকে মোটরসাইকেল যোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন নাসিম। বনানী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাক চালককে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102