ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় পিকআপচালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপচালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ফারুক হোসেন (৪২)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে মালবাহী একটি পিকআপ নিয়ে চালক সাহাদত ও হেলপার ফারুক চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করার লক্ষ্যে মিস্ত্রির অপেক্ষায় তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102