ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

বেয়াইয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া মহল্লায়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এবি এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে তিনি জানান, পদ্মার ওপারে চর মাজারদিয়াড়ে পারুল বেগমের বড় মেয়ের শ্বশুরবাড়ি। সেখান থেকে মঙ্গলবার বাড়ি ফেরার সময় কাশিয়াডাঙ্গা মোড়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক এসে পারুলকে ধাক্কা দেয়। এতে তার মেয়ে লাবিবা দূরে ছিটকে পড়েন। আর ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন পারুল।

ঘটনাস্থলেই থাকা পুলিশের একটি গাড়িতে করে দ্রুত পারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা এবং চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আর রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত পারুল বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102