চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এর হেলপারের। গতকাল সোমবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আলামিন (১৮)। তিনি উপজেলার মনোহরপুর আবাসনে বসবাসকারী মেসের মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে মোস্তফা ট্রেডার্সের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-১৬৩৭) ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিলেন এর চালক। তাকে সংকেত দিয়ে সহযোগিতা করছিলেন হেলপার আলামিন। হঠাৎ ওই হেলপার নিজেই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মুত্যু হয় তাঁর।
ঘটনার পর দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যান এর চালক জীবননগর আশতলাপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে ফিটন ওরফে কটা ড্রাইভার।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।