ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

চট্টগ্রাম নগরী থেকে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে রাহাতুল কবির নয়ন (২৪) নামে এক মোটারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজি রহমত আলি সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।

জানা যায়, মোটরসাইকেলযোগে এলাকার আরও কয়েকজনসহ চট্টগ্রাম মহানগরীতে এক আত্মীয়ের বিয়েতে যান নিহত নয়ন। পরে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনানাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ সোলেমান কালবেলাকে বলেন, আত্মীয়ের বিয়ে থেকে নয়নসহ কয়েকজন মোটারসাইকেলযোগ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুঘর্টনা ঘটে।

গত ৩০ জানুয়ারি নয়নের বাবা প্রবাসী মোহাম্মদ ফজলুল কবির সংযুক্ত আরব আমিরাত আল আইনের তাওয়াম হাসপাতালে মারা যান। মাত্র পাঁচ মাসের ব্যবধানে বাবার পর ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102