ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক্টরের ধাক্কায় দুই শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের শহর উপকণ্ঠের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি ট্রাক্টরসহ দুইজন চালককে আটক করেছে পুলিশ।

নিহত শ্রমিকরা হলেন: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলযোগে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিলো। পথিমধ্যে তালতলায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্চ (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করতে না পারলেও একই ভাটায় মাটি বহনকারী দুটি ট্রাক্টর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102