ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক্টর উল্টে খালের পানিতে, নিহত ৩ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিনজন নিহত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) ভোর ৫ টায় জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান(২৩) ও মো. টুটুল (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক ও তার সঙ্গে থাকা দুজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিলেন।

মুরাদনগর থানার ওসি আবুল হাশেম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালের পানিতে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাস বন্ধ হয়ে মারা যান। তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার ব্যবস্থা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102