ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার জমিদারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক সিএনজি অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। সিএনজি-ট্রাক এলাকাবাসী আটক করে। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ যানবাহন দু’টি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। পথে অটোরিকশাটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102