ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক উল্টে যাওয়ার ১২ ঘণ্টা পর নিচ থেকে হেলপারের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

ভোরে পাবনার ঈশ্বরদীতে ডালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে যায়। এসময় চালক পালিয়ে যান। স্থানীয়রা ভেবেছিলেন চালকের সঙ্গে তার সহকারীও পালিয়ে গেছেন।

বিকেলে খাদ থেকে ট্রাক উদ্ধার কাজ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্রেন দিয়ে ট্রাক টেনে তোলার পর দেখা যায়, ট্রাকের নিচে চাপা পড়ে আছে চালকের সহকারীর মরদেহ।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৬টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের ভাদুরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের সহকারীর নাম আওলাদ হোসেন (১৯)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাবিবপুর গ্রামের আলম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জয়পুরহাটের হিলি থেকে কুষ্টিয়াগামী মসুর ডালবোঝাই ট্রাক উপজেলার সাঁড়া ইউনিয়নের ভাদুর বটতলা এলাকায় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের পাশে খাদে উল্টে যায়। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যান। এসময় ট্রাকের ওপরে থাকা চালকের সহকারী আওলাদ হোসেন ট্রাকের নিচে চাপা পড়েন। কিন্তু আওলাদের ট্রাকের নিচে চাপা পড়ার বিষয়টি কেউ জানতেন না। ট্রাক উদ্ধারের পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102