ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তানভীর (১৮) ও মো. আব্দুল বাসেত (১৮) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছে। এতে সিফাতুল ইসলাম (১৮) নামে আরও এক ছাত্র আহত হয়। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের বাড়ি জেলা শহরের মোহাম্মাদপাড়া ও হীরাবাড়ী রোড এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হতাহত তিনবন্ধু মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মো. তানভীর নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল বাসেতকেও মৃত ঘোষণা করেন। তবে, ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102