খুলনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমরিয়ায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহী উত্তম সিনহা পাখি ও মাহমুদুল হাসানের।
স্থানীয়রা জানান, সিকদার পেট্রলপাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।