ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাফিক পরিদর্শককে লাঞ্ছিত করায় দুই পুলিশ সদস্য ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

বরিশাল জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এক পরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। সিনিয়র কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইউব আলীকে নিজ নিজ কর্মস্থল থেকে জেলা পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ এপ্রিল সকালে ট্রাফিক পরিদর্শক ফিরোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর তাকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইউব আলী বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ব্রিজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করতেন। বোয়ালিয়ায় দায়িত্বপালন করতেন সার্জেন্ট মো. সুজন ও টিএসআই মো. জলিল। ডিউটির স্পট নিয়ে গত ২৯ এপ্রিল ওই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। তাদের বিরুদ্ধে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ডিউটিকালীন স্থানে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
বিষয়টি ট্রাফিক ইন্সেপেক্টর মো. ফিরোজ জানতে পেরে ঘটনার দিন সকালে ডিউটি স্পটে গিয়ে তাদের চারজনের সাথে কথা বলেন। এরপর নির্ধারিত সময় ব্যতিত ডিউটিতে না আসা এবং যানবাহন থেকে চাঁদাবাজি না করার নির্দেশ দেন।

এ নিয়ে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইউবের সাথে পরিদর্শক মো. ফিরোজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ট্রাফিক কর্মকর্তা ফিরোজকে ধাক্কা দেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে পরিদর্শক ফিরোজ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সার্জেন্ট মো. আসাদ ও পিএসআই আইউব আলীর বিরুদ্ধে পরিদর্শক ফিরোজকে ধাক্কা দেওয়াসহ বিভিন্নভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়ায় তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102