ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে অর্থের বিনিময়ে মুখ বন্ধ করানোর মামলা বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালে নির্বাচনের আগেকার আর্থিক নিয়ম লঙ্ঘনের তদন্ত বাতিল করা হয়েছে। ওই নির্বাচনের আগে তিনি বা তার টিম সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলকে অর্থের বিনিময়ে তাদের শারীরিক সম্পর্কের অভিযোগ প্রকাশ থেকে বিরত রেখেছিলেন বলে অভিযোগ আছে। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

অভিযোগ আছে, নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওই পর্নো তারকার শারীরিক সম্পর্ক ছিল বলে বিদেশী মিডিয়ায় প্রচুর রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর ফলে যদি স্টর্মি ডানিয়েল ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ খুলতেন, তাহলে ভরাডুবি হয়ে যেতে পারতো ট্রাম্পের। এ জন্য ডোনাল্ড ট্রাম্প তার সাবেক একজন আইনজীবীকে দায়িত্ব দিয়েছিলেন স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করতে। ওই আইনজীবীর নাম মাইকেল কোহেন। অভিযোগ আছে, ট্রাম্পের নির্দেশ পেয়ে তিনি প্রচুর অর্থ দিয়ে স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করেছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের অনেক পরে এসব তথ্য প্রকাশিত হয়। এ ঘটনায় যে মামলা হয় তাতে নিয়ন্ত্রক সংস্থা, যারা প্রচারণায় আর্থিক লেনদেনের বিষয় দেখাশোনা করে, তারা বৃহস্পতিবার ওই মামলা ক্লোজ করে দেয়। ওদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) যারা দায়িত্বে আছেন তার মধ্যে আছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান রয়েছেন। ফলে মামলাটি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এক পর্যায়ে মামলাটি অচলাবস্থায় চলে যায়।

এমন অবস্থায় করণীয় নির্ধারণে এফইসি রুদ্ধদ্বার বৈঠকে বসে। এর আগে আভ্যন্তরীণ এক তদন্তে সুপারিশ করা হয় যে, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অর্থ বিষয়ক আইন জেনেশুনে লঙ্ঘন করেছেন- এ বিষয়ে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। এমন সুপারিশের কয়েক মাস পরে সিদ্ধান্তের বিষয়ে ভোটাভুটি হয়।

মামলা খারিজের পক্ষে ভোট দেন দু’জন রিপাবলিকান। তারা বলেছেন, এজেন্সির তথ্যতালাশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া উত্তম ব্যবস্থা হতে পারে না। কিন্তু তাদের এ সিদ্ধান্তের সমালোচনা করেন ডেমোক্রেটপন্থি দু’জন কমিশনার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102