ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় ভিসাবঞ্চিতদের আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৩টি দেশসহ আফ্রিকান দেশগুলোর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে যারা ভিসাবঞ্চিত হয়েছেন, তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে বাইডেন প্রশাসন।

দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি, তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথম দিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে নেন।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সোমবার বিবৃতিতে বলেন, যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে, তারা পুনর্বিবেচনার আরজি জানাতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।

২০১৭ সালে ক্ষমতাগ্রহণের কিছু দিন পরই ট্রাম্পের নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়।

ট্রাম্পের মেয়াদের শেষ দিকে মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেনের মতো দেশের নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করার পাশাপাশি ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102