ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের সাবেক আইনজীবী জুলিয়ানির বাসায় তল্লাশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়ের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির বাসা ও অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী দল স্থানীয় সময় বুধবার জুলিয়ানির বাসা ও অফিসে এই তল্লাশি চালায়। নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানির অ্যাপার্টমেন্ট ম্যানহাটনের আপার ইস্ট সাইডে অবস্থিত। আর তাঁর অফিস পার্ক অ্যাভিনিউয়ে।

জুলিয়ানির বাসা-অফিসে তল্লাশি চালিয়ে তদন্তকারী দল কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে বলে জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য যোগসাজশ নিয়ে জুলিয়ানির বিরুদ্ধে তদন্ত চলছে।

তবে এফবিআই ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

সাধারণত কোনো আইনজীবীর বাসায় এভাবে তল্লাশি আমেরিকায় খুব একটা হয় না। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী হিসেবে বা ইউক্রেনের সঙ্গে লবিং করতে গিয়ে কোনো অপরাধ সংঘটনের বিষয়ে প্রমাণ সংগ্রহের জন্য এমন তল্লাশি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক ডিভাইস জব্দের বিষয়টিও এ প্রক্রিয়ার অংশ।

বুধবার বিকেলে জুলিয়ানির আইনজীবী রবার্ট কস্টেলো সংবাদমাধ্যমকে বলেন, বৈদেশিক লবিংয়ের সঙ্গে সম্ভবত কোনো অপরাধসংশ্লিষ্টতা নিয়ে এ তল্লাশি চালানো হয়েছে।

তল্লাশি দল চলে যাওয়ার পর রুডি জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি অ্যাপার্টমেন্টের বাইরে এসে লোকজনের উদ্দেশে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। অ্যান্ড্রু জুলিয়ানি বলতে থাকেন, সম্পূর্ণ বিদ্বেষমূলক কারণে তাঁর বাবার ঘরে তল্লাশি চালানো হয়েছে। বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত।

নিজে আর এমন চাপ নিতে পারছেন না উল্লেখ করে অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিচার বিভাগের রাজনীতির বাইরে থাকার কথা। অথচ এখন রাজনীতির কারণেই তাঁর বাবাকে হয়রানি করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্টের একজন আইনজীবীর বেলায় এমন ঘটনা ঘটলে যেকোনো আমেরিকানদের ক্ষেত্রেও তা অহরহ ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘আমি একজন ক্ষুব্ধ আমেরিকান নাগরিকের ছেলে হিসেবে এ বক্তব্য রাখছি।’

হোয়াইট হাউস থেকে আগেই বলা হয়েছে, বিচার বিভাগের চলমান কোনো তদন্তের সঙ্গে তাদের (হোয়াইট হাউস) কোনো যোগসূত্র নেই।

একই তদন্তকারী দল জুলিয়ানির সহযোগী আইনজীবী ভিক্টোরিয়া টোয়েন্সিংয়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। সেখান থেকেও ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ভিক্টোরিয়া টোয়েন্সিংয়ের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে বলা হয়েছে, এই আইনজীবী সব সময় দায়িত্বের সঙ্গে পেশাগত জীবন চালিয়েছেন। মার্কিন সরকারের বিচার বিভাগের সাবেক এই কর্মকর্তাকে জানানো হয়েছে, তিনি তদন্তের আওতায় নন। ফোন জব্দ করার জন্য চিঠি দিলেই তিনি তা তদন্তকারীদের কাছে পৌঁছে দিতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102