ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করার দায়ে ৩৭ জনকে আট হাজার ৮২০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
শুক্রবার তাদের এ জরিমানা করা হয়। রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার এসপি মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন ফেনী রেলস্টেশন অতিক্রম করার সময় অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করায় ৩৭ জনকে আট হাজার ৮২০ টাকা জরিমানা করা হয়। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।