ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের ছাদে টিকটক, পা পিছলে পড়ে ৬ টুকরো কিশোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৪ বার পঠিত
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময়ে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

উপ-পরিদর্শক সুনীল বলেন, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিল।

লাকসামের চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় তার শরীর ছয় টুকরো হয়ে যায়। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102