ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের টিটিইকে গুলি করে খুলি ওড়ানোর হুমকির অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করার সময় চলন্ত ট্রেনে বচসার জেরে কর্তব্যরত টিটিইকে ‘গুলি করে মাথার খুলি ওড়ানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। হুমকি পাওয়া রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকের (টিটিই) নাম আব্দুল আলীম বিশ্বাস মিঠু। আর অভিযুক্ত এএসআইয়ের নাম রুবেল মিয়া।

ওই টিটিই মঙ্গলবার (৩১ মে) খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ছিলেন। ওই ট্রেনেই এই ঘটনা ঘটে। ট্রেনের পরিচালক (গার্ড) এ এস এম ইকবাল মাহবুব ঘটনাটি রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

টিটিই, গার্ড, পুলিশ ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনে পৌঁছার সময় ওই ট্রেনে কর্তব্যরত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু চেক করে বিনা টিকিটের যাত্রীদের জরিমানাসহ টিকিট করিয়ে দিচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন ট্রেন পরিচালক ইকবাল মাহবুব। এ সময় রেলওয়ে পুলিশের এক কনস্টেবল বলেন, ‘আপনারা আমাদের এদিকে টিকিট চেকিং করতে কেন এসেছেন?’ এ প্রশ্নে ইকবাল ওই পুলিশ সদস্যকে সংযত হয়ে কথা বলতে আহ্বান জানান। এ নিয়ে বচসা শুরু হলে এগিয়ে আসেন ট্রেনে থাকা জিআরপি পুলিশের ইনচার্জ (টিজিই) সহকারী উপ-পরিদর্শক মো. রুবেল মিয়া।

টিটিই মিঠু অভিযোগ করে বলেন, ‘পুলিশের বাধা উপেক্ষা করে বিনা টিকিটের যাত্রীদের জরিমানাসহ টিকিট করাতে থাকি। একপর্যায়ে ওই এএসআই আমাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেন।’

ট্রেন পরিচালক ইকবাল মাহবুব দাবি করেন, ‘এ সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে একপর্যায়ে হ্যান্ডকাপ বের করেন এএসআই রুবেল মিয়া। তিনি টিটিই মিঠুকে হ্যান্ডকাপ পরিয়ে আটক করারও হুমকি দেন।’

তিনি জানান, উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর জামতৈল স্টেশন পর্যন্ত এসব ঘটনা চলতে থাকে। ঘটনার আকস্মিকতায় গার্ড, টিটিই, অ্যাটেনডেন্টসহ ট্রেনে উপস্থিত যাত্রীরাও হতবাক হয়ে পড়েন।

এএসআই রুবেল মিয়া দাবি করেন, ‘ট্রেনে টিকিট চেক করার সময় কনস্টেবল ফারুক ট্রেনের পরিচালক ইকবাল মাহবুবকে বলেন, ‘ওই পাশে বিনা টিকিটের যাত্রী রেখে এদিকে কেন এসেছেন?’ এ নিয়ে বাগবিতণ্ডার সময় টিটিই মিঠু এসে আমাকে গালি দিয়ে বলেন, ‘পুলিশ টাকা পায়নি বলে এরকম আচরণ করছে।’ আমি এর পরিপ্রেক্ষিতে হ্যান্ডকাপ পরিয়ে আটকের কথা বলেছি। এর বাইরে আমাদের মধ্যে আর কিছু হয়নি।’

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার দাস বলেন, ‘ট্রেনে পুলিশ ও টিটিই-গার্ড একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছে বলে শুনেছি। তারা ডিউটি শেষ করে ঈশ্বরদীতে না ফেরা পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে টিটিই ও গার্ড জানিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102