ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই নারীর বয়স ষাটোর্ধ্ব হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছেন।

রোববার সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা আখাউড়া রেল সেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102