ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত
বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102