ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শফিকুল ইসলাম (৪৮) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার সলপ স্টেশনের দক্ষিণে ভদ্রকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ওই গ্রামের মৃত খসম আলীর ছেলে।

পঞ্চক্রোশী ইউপি মেম্বার মো. হামিদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ‘পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার উদ্দেশ্য রেল-সড়কের উক্ত স্থানে এসে দাঁড়িয়েছিলেন শফিকুল। এ সময় অদূরে থাকা লোকজন তার কাছে পৌঁছানোর আগেই ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের চলন্ত ট্রেনে ঝাঁপ দেন তিনি। এতে তার দুটি পা কাটা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

পরে স্বজনরা রাতেই শফিকুলের মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102