ট্রেনে নারীদের আলাদা কামরা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন বরাদ্দ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে এই রুলের জবাব দিতে হয়েছে।আজ বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ১৩ জানুয়ারি ট্রেনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কামরা বরাদ্দের বাস্তবায়ন চেয়ে রিট আবেদন করা হয়েছিল। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।