ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেন থেকে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কুষ্টিয়া পোড়াদহে ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৩টা ৪০ মিনিটের পোড়াদহ জংশন ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়।

আটক করিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামে বাসিন্দা।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, মাদকবিক্রেতা করিম নকশিকাঁথা নামে একটি ট্রেনে দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পোড়াদহ জংশন ৩ নম্বর প্লাটফর্মে অভিযান চালালে করিমকে সন্দেহ হয়। সে সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102