ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বেঁচে যাওয়া সাতজনের মধ্যে আয়াতুল ইসলাম আয়াত নামে একজন মারা গেছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহত আয়াত হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

হাসপাতালের আইসিইউয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগ থেকে আয়াতকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার মাথায় আঘাত ছিল, মাল্টিপল ট্রমাসহ বিভিন্ন সমস্যা ছিল তার। শুক্রবার দুপুর দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহদের মধ্যে ইমন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আর পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৮ যাত্রীর মধ্যে ১১ জন মারা যান। আর আহত হন সাতজন। তারা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড কে কোচিং সেন্টার থেকে খৈয়াছড়া ঝরনায় গিয়েছিলেন। ফিরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102