ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টয়‌লে‌টের কমোডে সন্তান প্রসব, পাইপ ভেঙে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫১ বার পঠিত

প্রচণ্ড প্রসব ব্যথা নিয়ে শনিবার (৭ মে) সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় শিল্পী বেগম। চিকিৎসক, বিকেলের মধ্যে সিজারের পরামর্শ দেন। তাই শিল্পীর স্বামী নেয়ামত উল্লাহ দুপুরের দিকে ওষুধ কিনতে যান হাসপাতালের বাইরে। এদিকে গর্ভবতী শিল্পী টয়লেটে যান। সেখানেই এক পর্যায়ে সন্তান প্রসব করেন তিনি।

সন্তান প্রসবের পর পরই টয়লেটের ভিতরে বাচ্চাটি হারিয়ে যায়। কিন্তু কান্নার শব্দ শোনা যাচ্ছিল টয়লেটের পাইপ থেকে। হাসপাতালে সবার ডাক চিৎকারে বাচ্চার বাবা নেয়ামত উল্লাহ দৌড়ে এসে টয়লেটের ভিতরে হাত দিয়েও বাচ্চাটি উদ্ধার করতে পারেনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দিয়েও কোনো সহায়তা না পেয়ে নেয়ামত উল্লাহ নিজেই নেমে পড়েন হাতুড়ি নিয়ে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর টয়লেটের পাইপ ভেঙে জীবিত উদ্ধার করে সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশুটিকে।

ঘটনাটিকে অলৌকিক দাবি করে হতবাক প্রত্যক্ষদর্শীরা। কাণ্ড দেখে অবাক হাসপাতালের উপস্থিত সাধারণ মানুষ। বর্তমানে নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে এবং তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. তালকদার মুজিব।

নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ পেশায় জেলে এবং মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102