ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টয়লেটে গিয়ে বিষপান করলেন পোশাক শ্রমিক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সাথী আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাথী আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকার আবুল কাশেমের মেয়ে৷ তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং থাকতেন নয়ারহাট এলাকায় শ্বশুড় বাড়িতে৷ তার স্বামীর নাম রাহিম হোসেন। রাইসা (৮) ও রাফিম (৩) নামে দুই সন্তানের জননী ছিলেন তিনি।

নিহতের বোন হাসিনা আক্তার জানান, বিভিন্ন সময় সাথীর স্বামী রাহিম তাকে টাকার জন্য মারধর করতেন। এছাড়া রাহিম অন্য জায়গায় বিয়ে করছেন বলে জানতে পেরেছেন তারা। এসব কারণে তার বোন আজ দুপুরে নয়ারহাটের চাকলগ্রামে রাহিমের বাড়িতে টয়লেটে গিয়ে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে স্বজনরা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, হাসাপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102