ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টয়লেটে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতা তৈরির কারখানার ভেতরে এক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা করার পর দুপুরে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন- নীলফামারীর সদর থানার কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে আইয়ুব আলী (১৮)।

জানা গেছে, ওই নারী শ্রমিক দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে ময়মনসিংহ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে খাড়াজোড়া এলাকায় জাহানারা স্পিনিং মিলে কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার নাইট শিফটে ডিউটি করতে ছিলেন। কিন্তু আনুমানিক রাত ৩টার দিকে ওই শ্রমিক হাত-মুখ ধোয়ার জন্য কারখানার ভিতরে ওয়াসরুমে যান। এসময় একই কারখানার শ্রমিক আইয়ুব আলী সেখানে যান। পরে তার মুখ চেপে ধরে একটি টয়লেটে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে টয়লেটে ফেলে রাখে এবং ঘটনাটি কাউকে জানালে খুনের হুমকি দিয়ে ধর্ষণকারী আইয়ুব চলে যায়।

এই বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে উপজেলার লতিফুপুর এলাকার ভাড়া বাসা থেকে ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষণকারীকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102