ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে নববধূ উধাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানি (১৮) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকায়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান ইতি রানি।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করেন ‘আমি আসতেছি’। এরপর রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয়।

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন নতুনবউ। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান তিনি।

এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি করেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102