ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ঠাকুরগাঁও শহরে এসএসসি পরীক্ষার্থী মেহেদীকে (১৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

আহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকার জুয়েলের ছেলে আরমান, সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও একই এলাকার মিঠুর ছেলে গালিফ, সেও ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আহত আরমানের বাবা জুয়েল বলেন, বুধবার সন্ধ্যার পর আমার ছেলে আরমান, ভাগিনা গাফিল ও প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিকশিল্প নগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইলফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল। এ সময় রাস্তায় পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিফকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। এ সময় মেহেদীকে বাঁচাতে আমার ছেলে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, আহতাবস্থায় আমার ছেলে আরমান মোবাইলফোনের মাধ্যমে আমাকে জানায় তাদেরকে মারধর ও জখম করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতাবস্থায় মেহেদী, আরমান ও গালিফকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোছা. সাবরিনা বলেন, নিহত মেহেদীর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মেহেদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102