ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে করোনা সংক্রমণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সপ্তাহজুড়ে ঠাকুরগাঁওয়ে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কয়েকগুণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে আধুনিক সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৩ জন।

গত শনিবার থেকে ৬ দিনে আক্রান্ত হয়েছে ৫৩ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জেলা শহরের চেয়ে বর্তমানে সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় জেলা ও উপজেলা করোনা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন সীমান্তবর্তী উপজেলাগুলোতে অবাধে মানুষ চলাফেরা না করতে পারে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী জেলার সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গী উপজেলায়। তিনি দিনাজপুর জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ জুন) মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তবে জেলা সদর হাসপাতালে এখনো আইসিইউ বেড নেই। তা স্থাপন করা হলে এ এলাকার মানুষ রোগপ্রতিরোধে উপকৃত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102