ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে সাপের ছোবলে ২ শিক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষধর সাপের ছোবলে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে জেলা সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাত বেগুনবাড়ীর সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সালন্দরের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর মেয়েকে বিষধর একটি সাপ ছোবলে দেয়। টের পেয়ে মেয়েকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

অন্যদিকে, আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ ছোবল দেয়। টের পেয়ে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে নেওয়ার পথেই মারা যায় আদিত্য। সে ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইউএনও বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরও সচেতন থাকতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102