ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে জনসেবা ক্লিনিক সিলগালা ও আর্থিক জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

অবৈধভাবে পরিচালনার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আব্দুল কাইয়ুম খান এ আদেশ প্রদান করেন। এ সময় সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফারুক হোসেন, ড্রাগ সুপার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে গিয়ে অনুমোদনের কোন কাগজপত্র না পেয়ে এবং অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেয়।

জানা যায়, ওই ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মুন্সিপাড়ায় মূল সড়কের পাশেই গড়ে উঠা জনসেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন থেকে অবৈধভাবে চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। প্রতিষ্ঠানটির নেই কোন লাইসেন্স, নিজস্ব ভবন, পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবল।

মেডিকেল প্র্যাকটিস অ্যাক্ট (১৯৮৩) অনুযায়ী ক্লিনিক ও ডায়াাগনস্টিক সেন্টার গড়ে তুলতে হলে প্রথম শর্ত হলো নিজস্ব ভবন থাকতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সনদপত্র, পৌরসভা/ইউনিয়নের বর্জ ব্যবস্থাপনা চুক্তিপত্র, নিয়োগ প্রাপ্ত ২ জন মেডিকেল অফিসার, প্রশিক্ষণ প্রাপ্ত ৪ জন নার্স, প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান, সুইপার, আয়া, বিশেষজ্ঞ ডাক্তারের সম্মতি পত্র ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম- এর একটিও ছিল না ওই ক্লিনিক ও ডায়াগনষ্টিক স্টোরটিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102