ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নাগর নদী থেকে ভেসে আসা শাগজাহান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের ২৫০ মিটার পূর্ব দিকে নাগর নদীতে মেইন পিলার ৩৭২/৭ এ থেকে যুবকের ভেসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার কাদিহাট (পাটাগড়া বুকধিরপাড়) গ্রামের জব্বার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক গত ২৪ জুন তার নানির বাড়ি যাওয়ার জন্য সকালে দিকে বের হয়। পরদিন ২৫ জুন বিকেলে তার মরদেহ নাগর নদীতে ভাসা অবস্থায় পুলিশ ও এলাকাবাসী মিলে উদ্ধার করে। লাশের পরিচয় না পেয়ে ফেসবুকে নিহতের ছবি আপলোড দেওয়া হয়। এরই প্রেক্ষিতে তার বাবা এসে তার লাশ শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এসএম জাহিদ ইকবাল জানান, মৃত্যুর আসল ঘটনা এখনো জানা যায় নি। পরিবারের লোকজন থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন। এরই প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।