ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁও এ পৃথক ঘটনায় দুই ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা ও মেনুকা রানী (১৬) নামে দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রাম ও একই দিন বিকেলে চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

আয়েশা বেগম বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রামের দেরেম আলীর স্ত্রী। স্কুলছাত্রী মেনুকা রাণী চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পসাদু চন্দ্রের মেয়ে ও দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান, বৃদ্ধার মরদেহ তাঁর বড় ছেলে মোহাম্মদ আলীর ঘর থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সবুর জানান, মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

©news24bd

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102