ঠাকুরগাঁও সদর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রাম থেকে স্বামী ও পাশের বরুনা গ্রাম থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, কাজীপাড়ার বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আসমা বেগম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।