ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডব্লিউএইচওর সভায় যোগ দিতে জেনেভা যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে অংশ নিতে মধ্যরাতে জেনেভা যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অ্যামিরেটসের একটি ফ্লাইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সফরকালে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল স্বাস্থ্যমন্ত্রীর সফর সঙ্গী হবেন।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিং শেষে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস এডানম, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের (জিএভিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্ক্লে এবং গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং স্কেলিং আপ নিউট্রেশান (এসইউএন) এর সমন্বয়ক মিস গেরডা ভারবার্গের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলাদাভাবে বৈঠক করবেন।

আগামী ৬ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী সুইজারল্যান্ড সফর শেষে দেশে এসে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102