ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডলারকে ধাক্কা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, শনিবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি আরও বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল ও গ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি শুরু করে তাহলে তা হবে মার্কিন ডলারের জন্য মারাত্মক বিপর্যয়।

রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করে বলেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে আমেরিকা ডলারকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে, বৃহস্পতিবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তবে দেশটি শিগগিরই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102