ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার রাত পৌনে তিনটার দিকে কাশিমপুর থানার সারদাগঞ্জ উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয় বলে যুগান্তরকে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) তানভীর আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মোল্লা মার্কেট এলাকার আলাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (১৯) একই থানার মাজার রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শুভ ইসলাম (১৯), একই থানার পূর্ব এনায়েতপুর গ্রামের মৃত শামসুল শেখের ছেলে মো. মাসুম (১৯) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আউট সিগনাল এলাকার মনা মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (২২)।

কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গোপন খবরে জানা যায় কাশিমপুর থানার সারদাগঞ্জ রাইসমিল এলাকায় আব্দুল মজিদ মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতদের একটি দল যাত্রীবাহী যানবাহন ও পথচারীদের থেকে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি স্টিলের চাপাতি ও ৩টি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102