ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেফতার সেই মোস্তাকিমের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৫ বার পঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেফতার হওয়া মো. মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলিউল্লাহর আদালত।

মোস্তাকিমকে আইনী সহায়তা দেওয়া বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)’র মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, ‘রবিার মানবিক আন্দোলনকারী মোস্তাকিমের জামিনের জন্য দুই শতাধিক আইনজীবি শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানি শেষে আদালত অভিযোগপত্র দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।’

জানা যায়, ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চমেক কলেজ হাসপাতালে বিক্ষোভ করে আসছেন রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, স্যানডোর ভর্তুকিতে ৫১০ টাকায় যে সেবা দিত, তা এখন বেড়ে ৫৩৫ টাকা হয়েছে। ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালানো হতো, তা করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আন্দোলন চলাকালে গত ১০ জানুয়ারি পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মো. মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান। একই দিন আন্দোলন করার সময় মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছিল। মোস্তাকিমকে গ্রেফতার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102