ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডা. জাফরুল্লাহর অবস্থার উন্নতি নেই, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৩ বার পঠিত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার দুপুরে জরুরি বৈঠক করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

রোববার বিকালে মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী এ তথ্য জানিয়েছেন।

ডা. মামুন জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গত তিন দিনে তেমন উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় আজ (রোববার) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে। বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।

এর আগে শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি কিডনি ফেই‌লিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন থেকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ক্রিটিক্যাল, ত‌বে স্থি‌তি‌শীল। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102