ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডা. মুরাদকে খুঁজছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২ বার পঠিত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে খুঁজছে পুলিশ। দুই-আড়াই মাস ধরে তাকে না পাওয়ায় পুলিশ তার ধানমন্ডির বাসায় খোঁজ নেন। কিন্তু সেখানেও আড়াই মাস ধরে মুরাদ হাসান যাচ্ছেন না বলে পরিবার জানায়।

মুরাদের স্ত্রী ডা. জাহানারা হাসান গত ৬ জানুয়ারি নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ আনে ডা. মুরাদের বিরুদ্ধে। এ নিয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। এর পরে ডা. মুরাদ আর বাসায় ফেরেননি। এ ঘটনায় পুলিশ কোনো প্রতিবেদন দিতে পারছে না।

ধানমন্ডি থানার পুলিশ জানায়, ডা. মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী জিডি করে। এই জিডি তদন্তে পুলিশকে অনুমতি দেয় আদালত। এরপর থেকে একাধিকবার মুরাদের স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। এক পর্যায়ে জিডির তদন্তের স্বার্থে ডা. মুরাদকে খুঁজতে থাকে পুলিশ। কিন্তু গত আড়াই মাসে তার কোনো হদিস পাওয়া যায়নি।

পুলিশ জানা যায়, গত আড়াই মাসে ডা. মুরাদের ধানমন্ডির বাসায় একাধিকবার তার খোঁজে যায় পুলিশ। বাসার লোকজন জানায়, সে (মুরাদ) এখনও বাসায় ফেরেননি। মোবাইলে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এমনকি ডা. মুরাদের ফোনে এসএমএস দিয়েও তার কোনো উত্তর পায়নি পুলিশ।

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজীব হাসান বলেন, জিডির তদন্ত শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে আমরা চেষ্টা করছি। তার মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে এই জিডি স্বপক্ষে যদি তার কোনো বক্তব্য থাকে তিনি এসে দিতে পারেন। কিন্তু কোনো সাড়া আসেনি। আমাদের হাতে তার নামে একটি নোটিশ রয়েছে। সেটি আমরা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের দরকার আছে। জিডির তদন্ত শেষ করতে তার বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102