ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডা. সাবিরা হত্যায় অবশেষে মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৩ বার পঠিত

কলাবাগান থেকে ডা. সাবিরা রহমানের মরদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা দায়ের।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কলাবাগান থানায় মামলা করে নিহতের মামাতো ভাই রেজাউল হাসান। তবে, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। গতকাল দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যালে ডা. সাবিরা রহমানের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। বিস্তারিত জানতে ডিএনএ পরীক্ষার আলামত সিআইডিতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে কলাবাগান ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ডা. সাবিরার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সাবিরা রহমান নামের ওই নারী চিকিৎসক ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগে কর্মরত ছিলেন।

নিহতের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেইসাথে তার শোয়ার ঘরে আগুনের আলামতও পাওয়া যায়।

সাবিরা রহমান যে বাসায় ভাড়া থাকতেন সেখানকার একটি কক্ষ এক তরুণী শিক্ষার্থীকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবলেটের বাসিন্দা, তার এক বন্ধু এবং বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102