ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিআরইউর সামনে আন্দোলনকারীদের সমাবেশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদ সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) দুপুর ৩টায় ৯ দফা দাবি আদায়ে এই সমাবেশ করেন তারা।

জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার কথা থাকলেও পুলিশি বাধায় ডিআরইউ-এর সামনে কর্মসূচি পালন করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হলে রাজপথে থাকার ঘোষণা দেন। তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলেন, ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়কের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে চাইলে আমরা সকাল থেকে দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রদের তারা বিভিন্নভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। রাতের বেলা তারা প্রত্যেক মেসে গিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করছে। তারা মোবাইল চেক করছে। এই অধিকার তাদের কে দিয়েছে? শিক্ষার্থীদের আটক করছে, গ্রেপ্তার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

আরেক শিক্ষার্থী বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সশস্ত্র বাহিনী নামিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থীদের কেউ কেউ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, অনেকের মৃত্যু হয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটা সমাজের ওপর ফ্যাসিস্ট আক্রমণ। এর প্রতিবাদে আমরা আমাদের ৯ দফা দাবি জানিয়েছি। সে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দায়ী পুলিশের বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102