ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ডিএইচবি’ নকলা উপজেলা কমিটিঃ সভাপতি তুহিন, সম্পাদক রাহুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ (ডিএইচবি)-এর নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ‘মানবতার টানে, সব সময়, সবার সাথে’- এ শ্লোগানকে সামনে রেখে ২ ডিসেম্বর বুধবার দুপুরের দিকে তৌহিদুল ইসলাম তুহিনকে সভাপতি ও নাজমুল হাসান রাহুলকে সাধারণ সম্পাদক করে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম ও লিখন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, এস.এম মাসুম ও সুলেমান খান বাবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চন্দ্র শীল ও ফয়সাল জিহাক, অর্থ বিষয়ক সম্পাদক লাবিব আল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিব হাসান বাবু, দপ্তর সম্পাদক রাসেল আকন্দ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন সেজান, চিকিৎসা বিষয়ক সম্পাদক শৈবাল ভান্ডারী, সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিক হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শরিফ সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ সরকার, নির্বাহী সদস্য নাজমুল হুদা ও শারমিন আক্তার।

এসময় ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ (ডিএইচবি)-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুল মোর্শেদ আসাদ, জেলা কমিটির সভাপতি সোহাগী আক্তার ও সাধারণ সম্পাদক ইমন খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটি চূড়ান্ত হলে ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ (ডিএইচবি)-এর শেরপুর জেলা কমিটির সভাপতি সোহাগী আক্তার ও সাধারণ সম্পাদক ইমন খান নিজ নাম স্বাক্ষর করে এ কমিটি অনুমোদন করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বলেন, আমরা যেন সৎ ও নিষ্ঠার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি। তাছাড়া আমরা যেন সংগঠনটিকে আরো সামনের দিকে দ্রুত এগিয়ে নিতে যেতে চাই। এজন্য সকলের কাছে সার্বিক সহাযোগিতা কামনা করেন তাঁরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102