ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএনসিসিতে অভিযান – ১৫ মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৫৮ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বেশ কয়েকটি অভিযোগে ১৫টি মামলা করেছে মোবাইল কোর্ট। করোনা রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, শর্ত ভঙ্গ, স্বাস্থ্য বিধি না মানা এবং এডিস মশার লার্ভা পাওয়ার কারণে এসব মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে মাস্ক পরিধান না করার কারণে ২টি মামলায় ২০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্গন করার কারণে ৪টি মামলায় ১১ হাজার ২০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে এডিসের লার্ভা পাওয়ায় ৪ টি মামলায় ১০ হাজার টাকা এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার দায়ে ৩টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে এডিসের লার্ভা পাওয়ায় কমপ্রিহেনসিভ ডেভেলোপারসকে ১টি মামলায় ৫০ হাজার টাকা এবং একটি কনফেকশনারির ভিতরে বসিয়ে খাওয়ানোর জন্য ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৮৬ হাজার ৪০০ টাকা।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

©বিডি-প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102