ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএসই এমডির পদত্যাগ ও ৯৫ কর্মকর্তার পদোন্নতির তথ্য জানতে চায় বিএসইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৪ বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগ এবং তার ৯৫ জন কর্মচারীর পদোন্নতির পুরো তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বুধবার ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছেন।

বিএসইসির একটি সূত্র জানিয়েছে, তারেক আমিনের পদত্যাগ এবং তার দ্বারা ডিএসইর ৯৫ জন কর্মচারীকে পদোন্নতির বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ডিএসইকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

ডিএসইতে যোগদানের পর থেকে পরিচালনা পর্ষদের সাথে ধারাবাহিক মতবিরোধের কারণে তারেক আমিন যোগদানের ১৩ মাস পরে পদত্যাগ করেন।

ডিএসইতে দীর্ঘ সময় ধরে পদোন্নতি বন্ধ ছিল। চলতি সপ্তাহে ৯৫ ডিএসই কর্মচারীর পদোন্নতিতে বেশ কয়েকটি সিনিয়র পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, ‘তারেক তিন বছরের জন্য এমডি হিসেবে যোগ দিয়েছেন। পদত্যাগপত্রে তারেক আমিন ভূঁইয়া উল্লেখ করেছেন যে ১৩ মাস দায়িত্ব পালনকালে নানা সমস্যার কারণে পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করতে পারেননি। তাই তিনি পদত্যাগ করেছেন।’

অস্ট্রেলিয়াপ্রবাসী তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে গত বছরের ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়৷

এরপর ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ঐ দিনই নিয়োগের বিষয়টি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য পাঠানো হয়। ৫ জুলাই ২০২১ তারিখে কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102