ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নাজমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

রাজধানী ঢাকার মুগদা থানার টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, দুই মেয়ের জননী নাজমা। থাকতেন গ্রামের বাড়িতে। তিন দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ঢাকায় আসেন। মঙ্গলবার রাতে তার বড় মেয়ের মাধ্যমে এসব জানতে পারি। সেই সঙ্গে জানতে পারি তিনি টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা গেছেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মঙ্গলবার রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবার নিয়ে নাজমা বেগম বাড্ডার আফতাবনগরের ই-ব্লকে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর গ্রামে। স্বামীর নাম আব্দুর রহিম মুন্সি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102