ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক তানভীর হাসান। রোববার (১৯ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন।

তানভীর হাসানের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার প্রায় ৭ মাস পর ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে। বাদি পক্ষ যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়েও থাকে সেটা এই আইনের আওতায় পড়ে না। কারণ সেটা ২০০৬ সালের আইনের মধ্যে পড়ে। তাছাড়া মামলার আরও অনেক তথ্য ও প্রসেসিংয়ে গড়মিল আছে। এসব বিষয়গুলো বিবেচনা করে আদালত আসামিকে জামিন দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে মামলার বাদী মিনহাজ আল দীনের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক তানভীর হাসান। যার প্রেক্ষিতে ২০২০ সালে মামলাটি দায়ের করা হয়। মামলাটির প্রাথমিক তদন্তে তানভীর হাসানকে দ্বিতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রথম আসামি করা হয় মডেল ও অভিনেতা নীরব ইসলামকে।

তানভীর হাসান বর্তমানে সময় টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চ্যানেল নাইন ও দেশ টিভিতেও সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় ও বিজ্ঞাপনের জিংগেলে কণ্ঠ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102