ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের বিষয়ে যা বললো অ্যামনেস্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৬২ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়বস্তুতে বড় পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এমন খবর প্রকাশের পরই এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক দপ্তর।

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, এত দিন বিরোধীমত দমন ও অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার জন্য ক্ষমতাসীন দল ও তাদের সহযোগীরা এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

এতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন এনে যে সাইবার নিরাপত্তা আইন করার পরিকল্পনা করা হয়েছে তাতে যেন আগের আইনের দমনমূলক ধারাগুলো সংযুক্ত না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে।

নতুন আইনটি পাস হওয়ার আগে সব অংশীদার যেন প্রস্তাবিত এই আইন খতিয়ে দেখার পাশাপাশি মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে। তাছাড়া ধারাগুলো যাতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে নজর দেওয়ারও আহ্বান জানায় সংস্থাটি।

বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি টুইট বার্তায় মতপ্রকাশের স্বাধীনতার অধিকারচর্চার কারণে যাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে, তাদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি ও তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102