ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনসহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে মঙ্গলবার শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের আহবায়ক মাহবুব আলম রুবেল, সদস্য জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য,গত ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ হাজার ৯৮৩ জনের নামে মামলা হয়েছে। ২০২০ সালে ৭৫ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ আইনের মাধ্যমে সংবাদ পত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনো কাম্য নয়। এ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরকেও পুলিশি হামলায় রক্তাক্ত করা হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই অবিলম্বে এ আইন বাতিল চেয়ে এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনসহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102